ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীরেমাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানা গেছে।

আজ সোমবার স্থানীয় একজন কর্মকর্তা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে খবর রয়টার্স তথ্য জানিয়েছে। জানা যায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস।

তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কগুলো পরিষ্কার করতে সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে।

মন্ত্রী আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : পাকিস্তান আন্তর্জাতিক ভুমিকম্প

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীরেমাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানা গেছে।

আজ সোমবার স্থানীয় একজন কর্মকর্তা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে খবর রয়টার্স তথ্য জানিয়েছে। জানা যায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস।

তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কগুলো পরিষ্কার করতে সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে।

মন্ত্রী আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।

এমএইছ / ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত