ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কখনই আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে ইরান কখনই আত্মসমর্পণ করবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমরর্পণের আশা শত্রুদের চিরতরে ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, “ইরানের শত্রুরা ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন দেখছে, তা তাদের কবরে নিয়েই যেতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হয়।

এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য গঠিত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের তিন সদস্যের একজন পেজেশকিয়ান। ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, প্রয়োজন না হলে ভবিষ্যতে এসব দেশে আর হামলা চালানো হবে না।

তিনি বলেন, “যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং ইরানের পক্ষ থেকে ক্ষমা চাইছি।”

পেজেশকিয়ান আরও বলেন, “অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে আর কোনো হামলা করা হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর হামলা না হলে সেখানে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।”

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ইরান পেজেশকিয়ান আত্মসমর্পণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

কখনই আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে ইরান কখনই আত্মসমর্পণ করবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমরর্পণের আশা শত্রুদের চিরতরে ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, “ইরানের শত্রুরা ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন দেখছে, তা তাদের কবরে নিয়েই যেতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হয়।

এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য গঠিত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের তিন সদস্যের একজন পেজেশকিয়ান। ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, প্রয়োজন না হলে ভবিষ্যতে এসব দেশে আর হামলা চালানো হবে না।

তিনি বলেন, “যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং ইরানের পক্ষ থেকে ক্ষমা চাইছি।”

পেজেশকিয়ান আরও বলেন, “অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে আর কোনো হামলা করা হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর হামলা না হলে সেখানে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।”

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত