ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রোজার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।  এনএম/ধ্রুবকন্ঠ

১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী