স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।আজ শনিবার (৭ জানুয়ারি) ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী পিতা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নে ঠনারখালে এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।তাবিথ আউয়াল বলেন, ‘আগামী নির্বাচনে দেশের ভবিষ্যত নির্ভর করছে। এ দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকেই প্রয়োজন। বিএনপি ছাড়া অন্যকোন দল এ দেশের উন্নয়ন করতে পারবে না। তাই সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করবেন’। এনএম/ধ্রুবকন্ঠ