১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার
প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার।
শিগ্রই এ
বিষয়ে বিস্তারিত জানানো হবে।তিনি
আরও বলেন,
বিএনপির ইশতেহারের
ওপর জনগণ
রায় দিয়েছে।
সেটি বাস্তবায়নে
সচিবদের নির্দেশ
দিয়েছেন প্রধানমন্ত্রী।তথ্যমন্ত্রী
জহির উদ্দিন
স্বপন বলেন,
রোজার মধ্যে
দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণে
রাখা, আইন-শৃঙ্খলা
নিয়ন্ত্রণ ও
সাহরি ও
ইফতারে বিদ্যুৎ
নিরবচ্ছিন্ন
রাখার বিষয়ে
অগ্রাধিকার
দিয়েছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান।অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।
এনএম/ধ্রুবকন্ঠ