ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না। তিনি বলেছেন, সেনাবাহিনী অবশ্যই রাজনীতির বিষয়ে সতর্ক থাকবে, তবে ক্ষমতায় গেলে রাজনীতির স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না।আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকার একটি হোটেলে তারেক রহমানের সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা মতবিনিময় করেন। সেখানেই এ আশ্বাস দেন তারেক রহমান।তিনি বলেন, ‘সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করলে, মূল উদ্দেশ্য ব্যাহত হয়। সেনাবাহিনীর ধারণ ও গৌরব ফিরিয়ে দেয়া হবে। তবে রক্ষা করতে হবে সেনাবাহিনীকেই। জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে, সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না’।এদিকে, তারেক রহমানের উপস্থিতিতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার উপস্থিত সশস্ত্রবাহিনীর সদস্যরা অতীতের স্মৃতিচারণ করেন। এসময় প্রতিটি বিচারবহির্ভূত কর্মকাণ্ডের বিচার দাবি করেন তারা।   এনএম/ধ্রুবকন্ঠ

বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না: তারেক রহমান