নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছেন সিআইডি বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডি সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে এই তথ্য জানিয়েছেন।সিআইডির মোট জনবলের ৯০ শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সিআইডি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে সভায় জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এনএম/ধ্রুবকন্ঠ