ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালী সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমাদান উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মানে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১১ মার্চ-২০২৬) বিকালে কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আবদুল্লাহ আল মাহবুব, নোসক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি হারুনুর রশীদ রুবেল প্রমূখ। ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নোসক কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মী সহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।ধারণ শিক্ষার্থী ও এলাকার মানুষের উপস্থিতিতে কলেজ মাঠ আন্দমুখর হয়ে উঠে। সাধারণ শিক্ষার্থীদের অভিমতে উঠে আসে ইফতার মাহফিল আয়োজনটা অনেক সুন্দর ছিল শিবিরকে ধন্যবাদ, প্রতিবছর তারা এই ধরনের আয়োজন দেখতে চাই।   এনএম/ধ্রুবকন্ঠ

নোয়াখালী সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল