তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত
নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিএনপি জানিয়েছে, আগে সিদ্ধান্ত ছিল তারেক রহমান চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাবেন। তবে নির্বাচনী প্রচার শুরুর আগে এ ধরনের সফর হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া, বর্তমান সময়ে সফরে না যাওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।এ পরিস্থিতিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করে সর্বসম্মতভাবে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএইছ /
ধ্রুবকন্ঠ