সংস্কার-পরিবর্তনের জন্য সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: মির্জা ফখরুল
সংস্কার
ও পরিবর্তন
বাস্তবতায়নের
জন্য সকলকে
গণভোটে হ্যাঁ
ভোট দেওয়ার
আহ্বান জানিয়েছেন
ঠাকুরগাঁও-১
আসনের ধানের
শীষের প্রার্থী
বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।আজ রবিবার
(৮ ফেব্রুয়ারি)
সকাল সাড়ে
১১টার দিকে
ঠাকুরগাঁও-১
আসনের জগন্নাথপুর
ইউনিয়নের গলিমবাবুর
হাটে নির্বাচনী
সভায় এ
কথা বলেন
মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।বিএনপি
মহাসচিব বলেন,
কে কে
সংস্কার চায়
কে কে
সংস্কার চায়
না; যারা
সংস্কার চায়
তারা বলবে
হ্যাঁ, আর
যারা সংস্কার
চান না
তারা বলবে
‘না’।বিএনপি সংস্কার চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক চাই না? চাইতো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মতো ফ্যাসিস্ট না হোক; জবাবদিহিতা থাক তাই না? এটাকেই আমরা বলতেছি হ্যাঁ ভোট।তিনি আরও বলেন, আপনাদের
দুইটা ব্যালট দেওয়া হবে— একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। তুমি সংস্কার চাও কি চাও না। আপনি যদি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না ভোট দেন তাহলে সংস্কার হবে না। তাহলে তো আবার পেছনে পরে যাব, এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটে সিলটা মারব।মির্জা
ফখরুল বলেন, এই ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কী আগের মতো চলবে না নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, টগবগে যুবক। সবাই দেখছেন তো। যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার চাই একজন তরুণ। যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।হিন্দু
সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের এ কথা জোড় দিয়ে বলতে চাই- আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে এটার সাহস কেউ যেন না পায়।তিনি
আরও বলেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন -আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সবসময়। অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। আর এখানে আমার ভাইয়েরা আছে- তারা সবাই আপনাদের পাশে আছে।
সভয়
উপস্থিত সকলের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চান। এসময় ঠাকুরগাঁও
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
এনএম/ধ্রুবকন্ঠ