ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিক্ষকদের-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

টিচার্চ ট্রেনিং এবং জাপানিজ বৃত্তি নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন করা যাবে ২০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।আজ বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন করার জন্য একটি প্রাথমিক তথ্যছক পূরণ করতে হবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংক: http://202.4.112.150:3030/-এ দেওয়া আছে।প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক মনোনয়নের পর মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস লিখিত ও মৌখিক পরীক্ষা নেবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।    এনএম/ধ্রুবকন্ঠ

শিক্ষকদের-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা