ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ওসমান হাদি হত্যা মামলা, দ্বিতীয় দফায় রিমান্ডে রুবেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে আবারও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।  প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আসামি রুবেলকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ২১ জানুয়ারি রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।  পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।  এমএইছ/ধ্রুবকন্ঠ

ওসমান হাদি হত্যা মামলা, দ্বিতীয় দফায় রিমান্ডে রুবেল