ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দিরাই উপজেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন লিপন হাসান চৌধুরী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলা  বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিরাই  উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও দিরাই  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব।তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করেন তিনি।লিপন হাসান চৌধুরী,  দিরাই  উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ,“ঈদ মোবারক।

দিরাই উপজেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন লিপন হাসান চৌধুরী