ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগামীকাল লাকসামে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করতে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় এই জনসভা অনুষ্ঠিত হবে লাকসাম স্টেডিয়ামে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয়ে জানাতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।প্রেস ব্রিফিংয়ের জামায়াত নেতারা জানান, জনসভায় দেড় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।  এনএম/ধ্রুবকন্ঠ

আগামীকাল লাকসামে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির