বর্তমান ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে মানসিক সুস্থতা অনেকটাই উপেক্ষিত। দিনের পর দিন ক্লান্তি, উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগলে শরীরের পাশাপাশি মনও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সুখবর হলো—প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় দিলেই মন ভালো রাখা সম্ভব। মানসিক স্বাস্থ্যের ওপর কাজ করে এমন কিছু ছোট ছোট অভ্যাস বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে উপকারী। চলুন তাহলে জেনে নিই দিনে মাত্র ১০ মিনিট সময় নিয়ে কী করলে মন থাকবে চাঙ্গা ও ইতিবাচক:১. ধ্যান বা মেডিটেশন দিনের যেকোনো সময়, বিশেষ করে সকালে মাত্র ১০ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করলে মানসিক চাপ কমে এবং মন শান্ত থাকে। নিয়মিত মেডিটেশন মনোযোগ বৃদ্ধি করে ও মানসিক স্থিতিশীলতা আনে।২. প্রকৃতির সংস্পর্শে থাকা যদি সম্ভব হয়, প্রতিদিন অন্তত ১০ মিনিট প্রকৃতির মাঝে সময় কাটান—বাগানে হাঁটা, গাছপালার পাশে বসা কিংবা খোলা আকাশের নিচে থাকা মনকে রিল্যাক্স করে। গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক পরিবেশ মনকে ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে।৩. কৃতজ্ঞতা প্রকাশ দিনের শেষে মাত্র ১০ মিনিট সময় নিয়ে ভেবে দেখুন—দিনে কী ভালো ঘটেছে, কাদের জন্য আপনি কৃতজ্ঞ। একটি নোটবুকে ৩টি বিষয় লিখে রাখুন, যেগুলো আপনাকে খুশি করেছে। এই অভ্যাস ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এবং হতাশা কমায়।৪. প্রিয় কাজ করা ছোট্ট একটি কাজ—যেমন গান শোনা, ছবি আঁকা, বই পড়া বা প্রিয় জনের সঙ্গে কথা বলা—মাত্র ১০ মিনিট সময় দিলেও মন ভালো হয়ে ওঠে। এটি মানসিক চাপ হ্রাস করে এবং আত্মতৃপ্তি এনে দেয়।শরীরের মতো মনকেও যত্ন নেওয়া প্রয়োজন। প্রতিদিন মাত্র ১০ মিনিটের কিছু ছোট্ট অভ্যাস আপনাকে মানসিকভাবে শক্ত ও প্রফুল্ল রাখবে। সময় ব্যস্ত হলেও নিজেকে ভালো রাখার জন্য এই সময়টুকু বরাদ্দ দিন—এটা কোনো বিলাসিতা নয়, বরং একান্ত প্রয়োজন।প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় বের করে ধ্যান, প্রকৃতির মাঝে সময় কাটানো, কৃতজ্ঞতা প্রকাশ বা প্রিয় কোনো কাজ করুন—এই অভ্যাসগুলো মনকে রাখবে হালকা, চাঙা ও প্রফুল্ল। ব্যস্ত জীবনে এটাই হতে পারে আপনার মানসিক শান্তির সেরা সূত্র। এমএইছ/ধ্রুবকন্ঠ