ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বান্দরবানে বিজিবি-৫৭ আলীকদম ব্যাটালিয়ন ও বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে গাছ কর্তন ও পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা সেগুন গোলকাঠ মোট ৭১৬ টুকরো জব্দ করা হয়। জব্দ কাঠের পরিমাণ প্রায় ৪২২.০৩ ঘনফুট। কাঠগুলো পাচারের প্রস্তুতিতে পাহাড়ি এলাকায় গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।থানচি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম বলেন, ‘অভিযানকালে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ কাঠ থানচি রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বিজিবি।’   এনএম/ধ্রুবকন্ঠ

যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ