শেষ হলো বুয়েটের ভর্তি পরীক্ষা, ফলাফল প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুই শিফটে এ পরীক্ষা চলে বিকেল ৪টা পর্যন্ত।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘আজকের পরীক্ষার ফলাফল আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশের কথা রয়েছে।’জানা গেছে, এবার পাঁচটি ফ্যাকাল্টির ১৩টি বিভাগের ১ হাজার ৩০৫টি আসনের বিপরীতে লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থী।প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ