স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত চেষ্টা করছে, যা ফৌজদারি অপরাধের শামিল।আজ রবিবার (০৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকার আগারগাওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন তিনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সরকারি ভাতা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয়, কেউ যেন নিজের পরিবারের সদস্যকে হারিয়ে নিঃস্ব না হয়। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলিসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এনএম/ধ্রুবকন্ঠ