কেন্দুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোণার
কেন্দুয়ায়
বৈদ্যুতিক
শর্ট
সার্কিটের
কারণে
ভয়াবহ
অগ্নিকাণ্ড
সংঘটিত
হয়েছে।
এতে
একাধিক
বসতবাড়ি
পুড়ে
ছাই
হয়ে
গেছে।
আগুনে
পুড়ে
যাওয়া
ঘরে
থাকা
ভাড়াটিয়ার
কয়েকটি
পরিবার
সর্বস্ব
হারিয়ে
নিঃস্ব
হয়ে
পড়েছে।
প্রাথমিকভাবে
অনুমান
করা
হচ্ছে ক্ষতির
পরিমাণ
প্রায়
১০
লাখ
টাকা।আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পৌরসভার শান্তিনগর এলাকার তাপস ব্যানার্জি-এর বাড়িতে এই ঘটনা ঘটে।এসময় আগুন নেভাতে গিয়ে সাংবাদিকসহ চারজন অসুস্থ হয়ে পড়েছেন।আহতরা হলেন সাংবাদিক সালমান আহমেদ, ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হক, পৌরসভার কান্দউড়া গ্রামের সুমন খান, এবং চিরাং মোড়ের টিভি মেকানিক সজল। আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়।স্থানীয়
ও
ফায়ার
সার্ভিস
সূত্রে
জানা
গেছে,
বিদ্যুতের
শর্ট
সার্কিট
থেকে
অগ্নিকাণ্ডের
সূত্রপাত
হয়।
আগুনে
বসতঘর,
আসবাবপত্র,
নগদ
টাকা
এবং
মূল্যবান
জিনিসপত্র
পুড়ে
ব্যাপক
ক্ষয়ক্ষতি
হয়েছে।এব্যাপারে
তাপস
ব্যানার্জি
ফোনে
বলেন,
“আমি
দীর্ঘদিন
বাড়িতে
থাকি
না।
আধাপাকা
এই
ঘরগুলো
ভাড়া
দেয়া
ছিল। ফায়ার
সার্ভিসের
দল
প্রানপণ
চেষ্টা
করে
আনুমানিক
৫০
লাখ
টাকার
মালামাল
উদ্ধার
করেছে।
তবে
আগুনে
প্রায়
১০
লাখ
টাকার
ক্ষয়ক্ষতি
হয়েছে।
আমার
ধারণা,
আগুন
বৈদ্যুতিক
শর্ট
সার্কিট
থেকে
সুত্রপাত
করেছে।”কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো: কামরুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আধা-পাকা একাধিক ঘর পুড়ে গেছে।আগুন নেভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মী এবং একজন সাংবাদিকসহ মোট চারজন আহত হয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ