অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উপদেষ্টা
পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বৃহস্পতিবার দুপুরে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের এ তথ্য জানা গেছে। তবে
বৈঠকের কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বৈঠক শেষে সরকারের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানায়।
এনএম/ধ্রুবকন্ঠ