ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিল্টুর স্ত্রী, ডাক্তার ও বন্ধুর মজার তিনটি জোকস

বিল্টু: এনগেজমেন্ট আর বিয়ের মাঝে কিছু সময় কেন রাখা হয় জানিস? বিল্টুর বন্ধু: কেন? বিল্টু: যাতে কেউ বলতে না পারে দুর্ঘটনা এড়াতে আমাকে সুযোগ দেওয়া হয়নি। স্ত্রী: আমার ওজন কমবে কীভাবে? বিল্টু: প্রতিদিন ঘাড় ডানে-বামে নাড়াতে হবে। স্ত্রী: কখন? বিল্টু: কেউ খাবার দিলে! বিল্টু: ডাক্তার সাহেব, আমার কানের মধ্যে একটি টিকটিকি ঢুকে গিয়েছে। ডাক্তার: কখন? বিল্টু: সকাল আটটার দিকে।ডাক্তার: এখন দুপুর ১২টা বাজে! আপনি আগে আসেননি কেন? বিল্টু: আমি ভেবেছিলাম, সকাল ছয়টার দিকে আমার কানে যে মাছিটা ঢুকেছিল, টিকটিকি ওটাকে খেয়েই বের হবে। কিন্তু এখন দেখছি টিকটিকি-মাছি কোনোটাই বের হচ্ছে না।   এনএম/ধ্রুবকন্ঠ

বিল্টুর স্ত্রী, ডাক্তার ও বন্ধুর মজার তিনটি জোকস