রাজশাহীর ফুটপাতে রকমারি ইফতারের দোকান
বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমযান। রাজশাহীর সাহেব বাজার এলাকায়
অনেক গুলো ছোট বড় ইফতারের দোকান দেখা গেল । দুপুর থেকেই চলছে নানা রকমের ইফতার সামগ্রীর
প্রস্তুত করার আয়োজন। পিয়াজি, চপ, জিলাপী, বেগুনী, হালিম, রসুনের চপ, তেহারী, বিরানীর সমারহ। টেবিলের উপর সব ধরনের ইফতারের সামগ্রী সাজানো আছে । ক্রেতাদের প্রচুর
জনসমাগম দেখা যায় ।সকলে মিলে ইফতার করবেন বলে, বাড়িতে যাবার সময় দোকান থেকে সব কিছু
কিনে নিয়ে বাড়ী যাচ্ছেন অনেকে ।পরিবার, পরিজন নিয়ে একসাথে ইফতার করবেন।কেউ কেউ আবার দোকানে বসেই ইফতার করবেন । দোকানের মালিক, কর্মচারীদের
সাথে একসাথে ইফতারের আয়োজন করছেন । কথা হলো এক ইফতার বিক্রেতার সাথে । খুব ভাল বেচাকেনা হচ্ছে । এ যেন এক
উত্সব মুখর পরিবেশ।
এনএম/ধ্রুবকন্ঠ