ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রস্তুতি সম্পন্ন: ভোটকেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম ও কর্মকর্তা, নজরে আগামীকাল

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় ১৪টি কেন্দ্রের ১৯ হাজার ২শত ভোটারের ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে হেলিকপ্টারের পাঠানো পর  বাকি ৭টি কেন্দ্রে  নির্বাচনী সরঞ্জামসহ প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে প্রেরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গম কেন্দ্রগুলোতেও নিরাপদভাবে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।ভোট কেন্দ্রগুলো মধ্যে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়,শাহজাহান পাড়া আল আমিন স: প্রা: বিদ্যালয়, থানচি হেডম্যান পাড়া স: প্রা: বিদ্যালয়,বোর্ডিং পাড়া স: প্রা: বিদ্যালয়, ক্রংক্ষ্যং পাড়া স: প্রা: বিদ্যালয়,ক্যচু পাড়া স: প্রা: বিদ্যালয় ও বলীবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র।সরজ্ঞান সরবরাহের সময়, বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের উপ- পরিচালক মো: জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ- আল-ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার,নির্বাচন কর্মকর্তা মো: পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট সকল দপ্তর।   এনএম/ধ্রুবকন্ঠ

প্রস্তুতি সম্পন্ন: ভোটকেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম ও কর্মকর্তা, নজরে আগামীকাল