পাওনা টাকা চাওয়ায় আলীকদমে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের
১নং ওয়ার্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের
হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রাত
আনুমানিক ১১টা ৪৫ মিনিটে।ভুক্তভোগী মোঃ ছাবের, পিতা: মৃত আব্দু সোবাহান,
ছাবের মিয়া পাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার পাওনা টাকা ফেরত
না দেওয়ায় সম্প্রতি তাগাদা দিলে বিবাদীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই জেরে রাতের বেলা দলবদ্ধভাবে
তার বসতবাড়িতে হামলা চালানো হয়।অভিযুক্ত, মোঃ আরফাত (৩৮), পিতা: মৃত আব্দু
ছোবাহান; জুবাইদা বেগম (৩৫), স্বামী: মোঃ আরফাত; এবং মোঃ জিসান (১৮), পিতা: মোঃ আরফাত।
তারা সকলেই ছাবের মিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, ০১নং আলীকদম সদর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া
অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে, যাদের দেখলে শনাক্ত করা সম্ভব বলে
অভিযোগে উল্লেখ রয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়িতে
ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করে। একপর্যায়ে তাদের প্রাণনাশের
হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার পর ভুক্তভোগী পরিবার আলীকদম থানায় লিখিত
অভিযোগ দায়েরের করেন।এ বিষয়ে আলীকদম থানার এসআই প্রণব বলেন, অভিযোগ
গ্রহন করা হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা
ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ