ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিতু মিয়া

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা সহ পশ্চিম বীরগাও ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের  শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতা মো. জিতু মিয়া।মো. জিতু মিয়া  বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’মো. জিতু মিয়া  আরো বলেন , ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।’

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিতু মিয়া