থানচি থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির সাচিংপ্রু জেরী
আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী নির্বাচনী প্রচারনায় প্রথমবার
শুরু করতে থানচি উপজেলা সফরে আসছেন। বুধবার
জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক হতে ধানের শীষ দলীয় প্রতীক বরাদ্ধ কপি হাতে নিয়ে বৃহস্পতিবার ২২ জানুয়ারী তার এ নির্বাচনি প্রচারণামূলক
প্রথমবারের থানচি উপজেলা থেকে শুরু করবে তাই তার সফর অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বান্দরবান জেলা
বিএনপি আহবায়ক কমিটি অন্যতম সদস্য মংশৈম্রাই মারমা।মংশৈম্রাই
মারমা সাংবাদিকদের বলেন,সাবেক এমপি রাজপুত্র সাচিংপ্রু জেরী সফরকে ঘিরে থানচি উপজেলায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা বিএনপির উদ্যোগে
প্রার্থীকে স্বাগত জানাতে জনসভা, পথ সভা বিভিন্ন স্থানের মঞ্চ,গেইটসহ প্রায় তিন হাজার
নারী পুরুষের সমাগমনের ও বসার চেয়ার ডেকোরেশন কার্যক্রমসহ নির্বাচন কমিশনের নির্বাচনের
নিতিমালা মেনেই আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি
সম্পন্ন করা হয়েছে।উপজেলা
বিএনপি সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো বলেন, সফরকালে সাচিংপ্রু জেরী
স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি নির্বাচনি ইস্তেহারসহ মূল্যবান বক্তব্য রাকবেন। এবং
নির্বাচনি গণসংযোগে অংশ নেবেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয়ভাবে
প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।উপজেলা
বিএনপি নেতৃবৃন্দ জানান, এই সফরের মাধ্যমে উপজেলা দুর্গম রেমাক্রী, তিন্দু,বলিপাড়া
ও থানচি সদর ইউনিয়ন হতে নেতা কর্মী ও সাধারণ জনগণসহ স্বরণকালে উপস্থিতির নিশ্চিত করা
হয়েছে। থানচি
উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্বাচনি
প্রচারণায় নতুন গতি সঞ্চার হবে বলে বিএনপি নেতারা দৃঢ় আশাবাদী।ছবি-
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক হতে বুধবার সকালে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্ধ
কপি গ্রহণ করেছেন সাচিংপ্রু জেরী।
এনএম/ধ্রুবকন্ঠ