ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নারী সাপোর্ট সেল গড়ে তুলবে বিএনপি: জুবাইদা রহমান

বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা পাবে বলে আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।জুবাইদা রহমান বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন হবে বলে জানান তিনি।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান।  এনএম/ধ্রুবকন্ঠ

নারী সাপোর্ট সেল গড়ে তুলবে বিএনপি: জুবাইদা রহমান