ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ৪১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ১৮৭৩২ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে মূল লড়াইয়ের আভাস ছিল।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। এর মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৩৮ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৮৩৮ ভোট। ৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ১৮৭৩২ ভোটে এগিয়ে রয়েছেন। এনএম/ধ্রুবকন্ঠ