ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নাছির উদ্দিন চৌধুরী'কে আব্দুল রশীদের বিজয়ের শুভেচ্ছা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা'র) বিপুল ভোটে নির্বাচিত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ (সংযুক্ত আরব আমিরাত'র)  সাধারণ সম্পাদক কুলঞ্জ ইউনিয়নের আগামী'র স্বপ্ন দ্রষ্টা আব্দুর রশীদ। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির  মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে বিজয়ের অভিনন্দন জানান। সমাজ সেবক-ও  শিক্ষানুরাগী আব্দুর রশীদ বলেন, কুলঞ্জ ইউনিয়নের অভিজাত পরিবারের সন্তান নাছির উদ্দিন চৌধুরী। তিনি ভাটি বাংলার মানুষের জন্য সংগ্রাম করে তার জীবনের সিংহ ভাগ সময় ব্যয় করেছেন। তিনি শুধু দিরাই-শাল্লায় নয় সমগ্র দেশবাসীর কাছে একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তিনি দিরাই শাল্লা'র মানুষের কল্যাণে সব কিছু বিলিয়ে দিয়েছেন। আমরা ছোট বেলা  থেকে দেখে আসছি তিনি তাঁর দল ও এ অঞ্চলের মানুষের শান্তির জন্য যুদ্ব করেছেন। তিনি ১৯৯৬ সনে বিপুল ভোটে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে হারিয়েছিলেন।দিরাই-শাল্লার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ভাসান পানি আন্দোলন ও চোর ডাকাতদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। দীর্ঘ সংগ্রামের পর তিনি এবার আমাদের দ্বিতীয় বারের সাংসদ নির্বাচিত হয়েছেন। আমার আশা এবার নাছির উদ্দিন চৌধুরী'র মাধ্যমে আমাদের দিরাই শাল্লায় ভালো কিছু হবে। আমি একজন নাগরিক হিসেবে আমাদের কুলঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামের সকল সমস্যা সমাধানের জন্য উনার সু-দৃষ্টি কামনা করছি পরিশেষে উনার শারিরীক সুস্থতার ও দীর্ঘায়ু কামনা করি।উল্লেখ্য, সদ্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাছির উদ্দিন চৌধুরী বিপুল ভোটে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনিরকে বিপুল ভোটে পরাজিত করেছেন।  এনএম/ধ্রুবকন্ঠ

নাছির উদ্দিন চৌধুরী'কে আব্দুল রশীদের বিজয়ের শুভেচ্ছা