ধর্ষণ মামলা: বিচারের মুখোমুখি হতে হচ্ছে ফুটবলার হাকিমিকে
পিএসজি ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ফ্রান্সের একটি আদালত
ধর্ষণ মামলায়
বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তার আইনজীবীরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।হাকিমির
আইনজীবী ফ্যানি কলিন জানান, নঁতের পাবলিক প্রসিকিউটর অফিসের সুপারিশের ভিত্তিতে বিচারক এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান
তিনি। এখনো বিচার
শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।২০২৩
সালের মার্চে
২৪ বছর
বয়সী এক
নারী অভিযোগ
করেন, প্যারিসের
একটি উপশহরে
নিজের বাসায়
হাকিমি তাকে
ধর্ষণ করেন।
অভিযোগের ভিত্তিতে
একই মাসে
তার বিরুদ্ধে
প্রাথমিক অভিযোগ
আনা হয়।ফরাসি
আইন অনুযায়ী,
প্রাথমিক অভিযোগ
মানে হলো
বিচারকরা মনে
করেন তদন্তে
অপরাধ সংঘটনের
যথেষ্ট ভিত্তি
রয়েছে, তবে
চূড়ান্ত বিচারের
আগে আরো
অনুসন্ধানের
সুযোগ থাকে।শুরু থেকেই হাকিমি এই অভিযোগ অস্বীকার করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সুষ্ঠু বিচারের অপেক্ষায় আছি। আদালতেই সত্য প্রকাশ পাবে।’ তিনি
আরও দাবি করেন, অভিযোগটি ভিত্তিহীন এবং এটি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলেছে।অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জানান, তার মক্কেল আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। তার ভাষ্য, মামলার নথিতে থাকা প্রমাণের সঙ্গে এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।
এনএম/ধ্রুবকন্ঠ