ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করায় অভিনেতার বিরেদ্ধে মামলা

ওপার বাংলার বড় পর্দার অভিনেতা ও রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বিতর্ক যেন থামছেই না। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করায় হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় ইতোমধ্যে মামলা  করেছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। জানা যায়, হিরণের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন অনিন্দিতা। সঙ্গে বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কের অভিযোগও করেছেন তিনি। এসব অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে শাস্তি হিসাবে হিরণের জেলও হতে পারে।  অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই অভিনেতা। গত বুধবার  রাতে ইনস্টাগ্রামে একটা লম্বা পোস্ট করেছিলেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি। যদিও পরবর্তীতে সেই পোস্ট তিনি সরিয়ে দেন। সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে হৃতিকা অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতার দিকে তার বয়স নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ তোলেন। পোস্টে হৃতিকা আরও দাবি করেন, হিরণের সঙ্গে গত ৫ বছর ধরে তিনি দাম্পত্য সম্পর্কে রয়েছেন এবং হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে রেখেছেন। ঋতিকা আরও লেখেন, ‘আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। ডিভোর্সের নোটিস আগেই পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা ৫ বছর আগেই করেছি। সবটাই অনিন্দিতা জানত।’  এমএইছ/ধ্রুবকন্ঠ   

বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করায় অভিনেতার বিরেদ্ধে মামলা