দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যাহারকৃত আনসার সদস্য নাঈম চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।প্রিজাইডিং অফিসার আলাওল কবির জানান, নাঈম নামের এক আনসার সদস্য একটি প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঐ কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হলে তিনি নাঈমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। এনএম/ধ্রুবকন্ঠ