ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবেআজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন তারেক রহমান।তারেক রহমান বলেন, ‘দেশের মানুষ এবার শুধু ভোট দেবে না সাথে দেশ গঠনের দায়িত্বও নেবে। এটি করতেই হবে কারণ আমাদের যাওয়ার কোনও জায়গা নেই। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ’। তিনি জানান, নীলফামারীর ইপিজেড সম্প্রসারণ করে কর্মসংস্থান বাড়ানো হবে এবং তরুণদের দক্ষ করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে’। ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।তিস্তা মহাপরিকল্পনাকে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বিএনপির অন্যতম অগ্রাধিকার প্রকল্প হবে’। পাশাপাশি নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস তিনি দেন।বিএনপির চেয়ারম্যান আরও বলেন, এই এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে তাই ভয় দেখানো হচ্ছে। যারা ভয় দেখাবে, অন্যায় করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এনএম/ধ্রুবকন্ঠ

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান