ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শাহবাগ ও ঢাবি স্টেশনে ট্রেন থামছে না

রাজধানীর ঢাকার শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনার ফলশ্রুতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না মেট্রোরেল।আজ শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা।কর্মকর্তারা বলেন, নিরাপত্তার স্বার্থে আমাদের স্টিক নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ ও রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ট্রেন থামানো বন্ধ করতে। আরও জানান, আজ ট্রেন চলাকালীন সময়ের আগে যদি আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আজ আর এই ২টি স্টেশনে ট্রেন থামবে না।আজ শুক্রবার মেট্রো ট্রেনের সর্বশেষ ট্রিপ উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।  এনএম/ধ্রুবকন্ঠ

শাহবাগ ও ঢাবি স্টেশনে ট্রেন থামছে না