আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাবি ভিসি
সংবাদ সম্মেলনের ডেকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।তিনি
বলেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরো কিছুদিন দায়িত্ব পালন করব।’ঢাবি ভিসি তার সময়ে শিক্ষকদের পদোন্নতির কথাও তুলে ধরে তিনি বলেন, ‘বঞ্চনার স্বীকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেয়া হয়েছে, অনিয়ম করে নয়।’এর আগে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ