ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন: এস এম খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনের জয়ী প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিনন্দন বার্তা দেন তিনি।ফেসবুক স্ট্যাটাসে ঢাকা-১৭ এর বাসিন্দারের উদ্দেশ করে খালিদুজ্জামান বলেন, নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না এলেও, আমি গভীর কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা, সমর্থন ও আস্থা আপনারা একজন ‘চিকিৎসক’ খালিদকে এবং আমার সংগঠনকে দিয়েছেন—এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি আরও বলেন, কাল হতে সারাদেশে যে নীরব দৃশ্যপটের সাক্ষী আপনারা হয়েছেন, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা-১৭ নিশ্চয়ই তার বাইরে নয়। ‌অনেক জায়গায় আমরা সামান্য ভোটে পিছিয়ে থেকেছি। কিন্তু এই অল্প ব্যবধানই প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়, মানুষ বিকল্প চায়, মানুষ নীতিভিত্তিক রাজনীতি চায়। এই জাগরণই আমাদের শক্তি। এসময় নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান জামায়াতের এই পরাজিত প্রার্থী। তিনি বলেন, যারা দিন–রাত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তবুও আদর্শ থেকে সরে যাননি। আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না, ইনশাআল্লাহ। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাদের বলবো, আমরা এক চির অমসৃন পথের যাত্রী।‌ কল্যাণের রাজনীতি একটি দীর্ঘ পথচলা। আজ ফলাফল যাই হোক, মানুষের আস্থা অর্জনের যে যাত্রা শুরু হয়েছে—তা থামবে না। যারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে সিল দিয়ে আমাদের ভালোবাসা প্রদর্শন করেছেন সেটাই হবে আগামী দিনের জন্য আমাদের সবচাইতে বড় পুঁজি। আমাদের আরও গোছালো হতে হবে, আরও দক্ষ হতে হবে, আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। মুমিনদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান আল্লাহ কখনো পরিশ্রম ও নিয়তকে বিফল করেন না, যোগ করেন তিনি।ন পরে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা। আমি আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। আমার মতো ক্ষুদ্র মানুষ কোনো সহযোগিতায করতে পারলে তা হবে আমার সৌভাগ্য। আমরা গঠনমূলক সমালোচনা ও জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবো। ডা. খালিদুজ্জামান ঢাকা-১৭ বাসীর উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের ভালোবাসা আমার শক্তি। যোগ-বিয়োগের খেলায় আমি হেরে গেলেও আপনারাই বিজয়ী হয়েছেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো—ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন।   এনএম/ধ্রুবকন্ঠ

আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন: এস এম খালিদুজ্জামান