ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাবিতে শেষ রাতে দুই বহিরাগত নারীকে হেনস্তার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক ছাত্রের বিরুদ্ধে বহিরাগত দুই নারীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভুক্তভোগী দুই নারীকে বিচার দাবি করতে দেখা যায়। ভিডিওতে ভুক্তভোগী এক নারীকে বলতে শোনা যায়, তারা পুরান ঢাকায় সাহরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছিলেন। এ সময় কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন ওই ঢাবি শিক্ষার্থী। নারীরা এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ছাত্র তাদের ওপর চড়াও হন এবং অশ্লীল মন্তব্য করেন। ভুক্তভোগী নারী আরো অভিযোগ করেন, ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ড্রেসে কী লেখা আছে এসব?’ অপর এক নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরের মানুষ? আমি কি এখানে আসতে পারি না?’  এনএম/ধ্রুবকন্ঠ

ঢাবিতে শেষ রাতে দুই বহিরাগত নারীকে হেনস্তার অভিযোগ