ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দিনাজপুর-৬ আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী ডা. জাহিদ

দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিজ উপজেলা নবাবগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দাদা, চাচির কবর জিয়ারত শেষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চকদলু, তাহেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এসময় স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বিভিন্ন হাট-বাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ডা. জাহিদ।স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।দলীয় নেতাকর্মীরা, দিনাজপুর–৬ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  এনএম/ধ্রুবকন্ঠ

দিনাজপুর-৬ আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী ডা. জাহিদ