চাঁদপুরের হাজীগঞ্জে একটি পিকআপ, ট্রাক ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগরের মো. ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি উপজেলার মো. মহসীন মিয়া (৪০)।হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, রাতে পিকআপ ট্রাকটিকে থামার সংকেত দিলে তারা ট্রাকটি রেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ট্রাক ও তাদের সঙ্গে থাকা ১টি ধারালো রামদা, ১টি চাপাতি, ১টি দেশীয় তৈরি ধারালো ছুরি, ১টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১ টি লোহার শাবল, ৩ টি পুরাতন সুতী গামছা,৫টি ধারালো ব্লেড ও ৩ টি কালো রংয়ের মাস্ক উদ্ধার করা হয়।হাজীগঞ্জ থানার অফিসার ইনচাজর্জ মো. আব্দুর জব্বার জানান,আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠনো হয়েছে। এনএম/ধ্রুবকন্ঠ