ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইরানে হামলায় ইসরায়েলের সাথে ছিল যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক হামলা’ শুরু করেছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ‘বিপজ্জনক ক্ষমতা’ ও হুমকি নির্মূল করা’। ইতোমধ্যে ইসরাইল তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। তেহরান, ইসফাহানসহ ইরানের বেশ কিছু শহরে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা গেছে। ইরানি নাগরিকরা আতঙ্ক ও ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছেন।ইরানি সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে দেশজুড়ে বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্নতা ও আতঙ্ক চলছে। ইরাকসহ নিকটবর্তী দেশগুলোও তাদের আকাশসীমা নিষিদ্ধ করেছে।সূত্র: আল জাজিরা    এনএম/ধ্রুবকন্ঠ

ইরানে হামলায় ইসরায়েলের সাথে ছিল যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের