বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক গুলশান-বনানী-বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।ডা. জুবাইদা রহমান বলেন, ‘এখনো সন্তান জন্মদানের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে অনেক মায়ের প্রাণ ঝরে যায়। এই পরিস্থিতি বদলাতে মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত সব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করা হবে’।তিনি আরও বলেন, ‘নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহজ করতে ডে-কেয়ার সেন্টার ও নারী সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি উদ্যোক্তা নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন’। এনএম/ধ্রুবকন্ঠ