ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি, তাদের মাধ্যমে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকাতে একটি সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।ড. ইউনূসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি এই বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে সহযোগিতা করেছেন, তা জাতি মনে রাখবে।’ আপনি (ড. ইউনূস) যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, আপনি সেখানে সিজদা দিয়ে এসেছেন। এর ফলস্বরূপ আমরা দেখলাম এই নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে কারচুপি করা হলো।’এনসিপির এ নেতা বলেন, ‘সারা দেশে আমাদের বোনদের ওপর হামলা হচ্ছে, এর জন্য আপনি (ড. ইউনূস) দায়ী থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।’নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় আপনি (ড. ইউনূস) ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের ওপর জঘন্য হামলা করেছেন। আমরা যখন ওসমান হাদি হত্যার বিচার চেয়েছি তখন বলা হয়েছে, নির্বাচন বানচালের পাঁয়তারা। বাংলার জমিনে ওসমান হাদি হত্যার বিচার হতে হবে। যদি ওসমান হাদি হত্যার বিচার করা হতো তাহলে আমাদের বোন আজ গণধর্ষণের শিকার হতো না। বিএনপির নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, তার সাহস তারা পেত না।’  এনএম/ধ্রুবকন্ঠ

ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী