ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য এই ইফতারের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে গিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন।’গোলাম পরওয়ার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।’  এনএম/ধ্রুবকন্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামীর