ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাওলানা ওবায়দুল্লাহ সালাফীকে বিজেইউজে জলঢাকা শাখার ফুলের শুভেচ্ছা

১৩ ফেব্রুয়ারি, শুক্রবার২৬ ইং নীলফামারী -৩ (জলঢাকা) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা- বিজেইউজে। আজ সন্ধ্যা ৬' টা ৩০ মিনিটে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকার সভাপতি মাহমুদ আল-হাছান ও সেক্রেটারি মো.  তুহিনুজ্জামান নয়ন সাংবাদিক নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সাথে জামায়াতের জলঢাকা উপজেলা কার্যালয়ে সাক্ষাৎ করে এই শুভেচ্ছা জানান। এ সময় বিজেইউজে'র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা নীলফামারী প্রতিনিধি, কামরুজ্জামান (কামরুল,) সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বুলেট, সদস্য আব্দুর রশীদ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজেইউজে'র শুভেচ্ছা গ্রহন করে মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও জলঢাকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য যে, মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজের প্রধান উপদেষ্টা।  এনএম/ধ্রুবকন্ঠ

মাওলানা ওবায়দুল্লাহ সালাফীকে বিজেইউজে জলঢাকা শাখার ফুলের শুভেচ্ছা