নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 'সাধারণ সম্পাদক' পদটিকে কেন্দ্র করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মুখে এখন অন্যতম নাম শামছুদ্দিন সবুজ।দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তিনি সাধারণ কর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। ফলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে তার একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। বিগত দিনের রাজনৈতিক কর্মসূচী ও গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে তার সক্রিয় উপস্থিতি তাকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রেখেছে।স্থানীয় ছাত্রদলকে সুসংগঠিত করতে এবং দলের আদর্শ প্রচারে তিনি নিয়মিত ভূমিকা পালন করে আসছেন। একজন ছাত্রনেতা হিসেবে কর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা এবং ইতিবাচক আচরণের কারণে তিনি আলোচনায় শীর্ষস্থানে রয়েছেন।সাধারণ কর্মীদের মতে, সবুজের মতো একজন কর্মঠ ও ত্যাগী নেতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হবে। তারা মনে করেন, চেইন অফ কমান্ড বজায় রেখে দলকে এগিয়ে নিতে তার বিকল্প নেই।সব মিলিয়ে বলা চলে নোয়াখালী সদর উপজেলার ছাত্ররাজনীতিতে শামছুদ্দিন সবুজ এখন এক আলোচিত নাম। তৃণমূলের সমর্থন এবং ত্যাগী ভূমিকার কারণে পদপ্রাপ্তির লড়াইয়ে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।এনএম/ধ্রুবকন্ঠ