সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বিরোধপূর্ণ ভূমি থেকে মাত্র ৩০০ টাকার শীতলপাটি তৈরির বেত বিক্রি করায়
আপন চাচাকে পিঠিয়ে হত্যা করেছে ভাতিজা। নিহত আবু হানিফা (৫৫) সুনামগঞ্জ সদরের হালুয়ারগাঁওয়ের
মৃত ফিরিজ আলীর ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তামিম আহমেদ হালুয়ারগাঁওয়ের নুর উদ্দিনের
ছেলে। সে আবু হানিফার চাচাত ভাইয়ের ছেলে। শুক্রবার রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মার্জন আহমদ বাদী হয়ে
হত্যাকারী তামিমসহ ৯ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা গেছে, বিরোধপূর্ণ জায়গা থেকে আবু হানিফা ৩০০ টাকার মুর্তাবেত বিক্রি করে দিলে
বৃহস্পতিবার রাতে জেলা কারাগারসংলগ্ন মার্কেটের সামনে ভাতিজা তামিম এ নিয়ে ঝগড়ায় জড়ায়
চাচা হানিফার সঙ্গে। এক পর্যায়ে বুকে পিঠে কিল-ঘুসিতে রক্তাক্ত আহত করে। স্বজনরা উদ্ধার
করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক হানিফাকে মৃত ঘোষণা করেন।সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, হত্যাকাণ্ডে জড়িতকে আইনের
আওতায় নিয়ে আসতে পুলিশি অভিযান চলমান রয়েছে. জড়িত নয় এমন কাউকে পুলিশ অহেতুক হয়রানি
করবে না।
এনএম/ধ্রুবকন্ঠ