দেশকে দুর্বল করতেই পিলখানায় ৫৭ চৌকস সেনাকে হত্যা করেছিল চক্রান্তকারীরা
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে দুর্বল করতেই ২০০৯ সালের এই দিনে পিলখানায় ৫৭ জন চৌকস সেনা ও কর্মকর্তাকে হত্যা করেছিল চক্রান্তকারীরা। এসময় তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর
ঢাকার বনানী
সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ দাবি করেন
তিনি।তিনি
আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি জাতির জন্য একটি কলঙ্কজনক দিন, এদিন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিতে এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চক্রান্ত হয়েছিল। এ সময় তিনি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এনএম/ধ্রুবকন্ঠ