ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে ভয়াবহ দুর্ঘটনা পর্যটক গুরুতর আহত ১

বান্দরবানের থানচি উপজেলায় সড়কে চলন্ত গাড়ি হাত বাইরে রাখার  সংঘর্ষে এক পর্যটকের গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ) বিকেল আনুমানিক ৪টা সময়ে থানচি–বান্দরবান সড়কের বলিপাড়া ইউনিয়নের দিন্তে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি শেখ জাহিদ হাসান (২৫) পিতা: হাসানুল আলী, দরগাহপুর, সাতক্ষীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, থানচিমুখী একটি টুরিস্টবাহী বি-সেভেন্টি গাড়ি এবং বান্দরবানমুখী অপর একটি বি-সেভেন্টি গাড়ি চলন্ত অবস্থায় কাছাকাছি অতিক্রম করার সময় আহত পর্যটক অসাবধানতাবশত গাড়ির বাইরে হাত বের করে রাখেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে তার হাত গুরুতরভাবে জখম হয়।আহত ব্যক্তিকে সফর সংগীরা দ্রুত উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।কর্তব্যরত চিকিৎসক সিনিয়র নার্স ঋতু চাকমা প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে রেফার করেন। আহতের অবস্থা আশঙ্কাজনক।   এনএম/ ধ্রুবকন্ঠ

থানচিতে ভয়াবহ দুর্ঘটনা পর্যটক গুরুতর আহত ১