ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে ধানের শীষের গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী ধানের শীষ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।গত ২৩ জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত বান্দরবানের থানচি উপজেলার ৪টি ইউনিয়নের পাহাড়ি গ্রামে গ্রামে, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি ও তার সমর্থকরা।এই প্রচার অভিযানে দিন-রাত নির্ঘুম পরিশ্রম করে মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাহাড়ি জনপদের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে।বান্দরবান জেলা বিএনপি আহবায়ক কমিটি অন্যত্বম সদস্য মংশৈম্রাই মারমা নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্রাচিং মারমা, বান্দরবানের সুয়ালক বিএনপি নেতা অংসাহ্লা মারমা,ক্যসিংমং মারমা, উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি ক্যসাউ মারমা, মেদুকসে মারমা,  মংসিউ মারমা, বাক্যমং মারমা, মং ম্রাসিং মারমাসহ অনেকে।দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচার কার্যক্রম চলমান থাকবে।এদিকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে থানচি উপজেলার ১৪টি ভোটকেন্দ্রের জন্য কেন্দ্র পাহারা দল, নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টসহ প্রয়োজনীয় কমিটি গঠনের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সকল এজেন্টদের জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে ভোটের দিন সুষ্ঠু ও কার্যকরভাবে দায়িত্ব পালন করা যায়।বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, পাহাড়ি অঞ্চলের ভোটাররা উন্নয়ন, অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন।  এনএম/ধ্রুবকন্ঠ

থানচিতে ধানের শীষের গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী