ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঈদে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই

২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব এলাকায় ভোগান্তি বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার সংশ্লিষ্ট সব সংস্থা আরও বেশি তৎপর থাকবে।তিনি আরও বলেন, লাইটার জাহাজে রাখা পণ্য দ্রুত খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য খালাসে গাফিলতি করে কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   এনএম/ধ্রুবকন্ঠ

ঈদে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই